সম্প্রতি নগরীর ভাটারা এলাকায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠা দুটি চুক্তিবদ্ধ হয়। মূলত সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে উদ্যোগটি নিয়েছে শেল্‌টেক্।

আবাসন প্রতিষ্ঠানটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ উদ্যোগের অংশ হিসেবে শেল্‌টেক্‌ শিক্ষাপ্রতিষ্ঠানটির নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহনে আর্থিক সহায়তা করবে। একই সঙ্গে ‘স্পন্সর আ চাইল্ড প্রোগ্রাম’-এর আওতায় শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সহায়তা দেবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা নিরবচ্ছিন্নভাবে তাদের শিক্ষাজীবন চালিয়ে যেতে পারবে।