‘আপনার সাথে সবুজের পথে’ এ স্লোগানে সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ এবং প্রায় দেড়শ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এনসিসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ, এসভিপি ও ঢাকা আউটস্কার্ট অঞ্চলের প্রধান মো. জসিম উদ্দীন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদার, রিটেইল ব্যাংকিং ইউনিটের প্রধান এসএম তানভীর হাসান এবং মোহাম্মদপুর শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মো. খায়রুল বাশারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন বলেন, ‘পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কারণ এনসিসি ব্যাংক সবসময় পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বারোপ করে থাকে।’
এ সময় তিনি বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি এনসিসি ব্যাংকের ডিজিটাল ও পরিবেশবান্ধব সঞ্চয়ী হিসাব ‘এনসিসি নিওএক্স অ্যাকাউন্ট’-এর সেবা গ্রহণের আহ্বান জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ কর্মসূচির আওতায় সারা দেশের ১৪২টি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণসহ ১৪ হাজারের বেশি শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি এ সময় শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্যাংকিং, আর্থিক স্বাক্ষরতা এবং ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালিত হবে।










