চুক্তির আওতায় পিকেএসএফ অংশগ্রহণকারী ব্যাংকগুলোর পার্টনার অর্গানাইজেশন (পিও) ও মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর (এমএফআই) মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণে ২ হাজার ৮০০ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি সুবিধা দেবে। ঢাকা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মো. হাসান খালেদ এবং ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান ও ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ঢাকা ব্যাংকের এমএসএমই অ্যান্ড ইমার্জিং বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান পলাশ উপস্থিত ছিলেন। এছাড়া পিকেএসএফ, ঢাকা ব্যাংক এবং অন্যান্য অংশগ্রহণকারী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
ঢাকা ব্যাংক জানায়, এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে ঝুঁকি কমবে, ঋণপ্রবাহ বাড়বে এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম আরো শক্তিশালী হবে।










