রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত তৃতীয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি পুরস্কার অর্জন করেছে মিনিসো বাংলাদেশ। অনুষ্ঠানে মিনিসো বাংলাদেশ ‘বেস্ট রিটেইলার-লাইফস্টাইল’ এবং ‘বেস্ট রিটেইল ইন-স্টোর ডিজাইন’ শিরোপা লাভ করে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের সহযোগিতায় এ পুরস্কারের আয়োজন করা হয়। দেশের রিটেইল খাতকে গতিশীল করছে এমন ৬৪টি প্রতিষ্ঠান ও উদ্যোগকে এ বছর সম্মাননা জানানো হয়। মোট ৫৩টি প্রতিষ্ঠানের ৩৪৭টি মনোনয়ন থেকে বিজয়ীদের নির্বাচন করেন শিল্পখাতের বিশেষজ্ঞদের একটি প্যানেল।

এ স্বীকৃতি মিনিসো বাংলাদেশের উচ্চমানের ও ডিজাইননির্ভর পণ্য সরবরাহ এবং গ্রাহক-কেন্দ্রিক ইন-স্টোর অভিজ্ঞতা উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টা ও অঙ্গীকারকে তুলে ধরে। আকর্ষণীয় স্টোর লেআউট এবং বাছাইকৃত পণ্যসম্ভারের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের রিটেইল শপিং অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করে চলেছে।

পুরস্কারের এ আয়োজন ‘বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬’-এর সঙ্গে অনুষ্ঠিত হয়। ‘ট্রান্সফর্মিং রিটেইল থ্রু নলেজ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কংগ্রেসে খাতসংশ্লিষ্ট প্রধানরা রিটেইলের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

রিটেইল কংগ্রেসে মিনিসো বাংলাদেশ, ইভিন্স গ্রুপ ও বিজিএমইএ-এর পরিচালক শাহ রাইদ চৌধুরী ‘ফ্রমে ফ্যাক্টরি টু কনজিউমার: রিথিকিং বাংলাদেশস অ্যাপেরাল ভ্যালু চেইন ফর দ্য নিউ রিটেইল এরা’ শীর্ষক এক প্যানেল আলোচনায় অংশ নেন। আলোচনায় স্থানীয় ব্র্যান্ডের সম্ভাবনা, উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব, পাশাপাশি টেকসই ও ভোক্তাকেন্দ্রিক কৌশল গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।— সংবাদ বিজ্ঞপ্তি