বাংলাদেশকে বৈশ্বিকভাবে সংযুক্ত সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ সামিটের আয়োজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গতকাল গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সচিব জানান, সরকার, শিল্প খাত ও একাডেমিয়ার সমন্বয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা এবং নীতিনির্ধারণে একটি ন্যাশনাল এআই ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির অংশীদারত্বে আয়োজিত দুই দিনব্যাপী এই সামিটে সরকারের নীতিনির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশী বিশেষজ্ঞরা অংশ নেবেন। সামিটের পাশাপাশি অনুষ্ঠিত হবে বিয়ার ইনোভেশন এক্সপো-২০২৬।










