গতকাল বিশ্ববিদ্যালয়ের ২৪টি ক্লাবের অংশগ্রহণে এ উৎসব প্রাণচাঞ্চল্য ও বর্ণিল আয়োজনে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির ও বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট ভিদিয়া অমৃত খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

দিনব্যাপী আয়োজনে ছিল সংগীত পরিবেশনা, নৃত্য, নাটক, ক্রীড়া প্রতিযোগিতা, ফ্যাশন শো, ফ্ল্যাশ মব, আর্ট ও ক্রাফট প্রদর্শনী, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ৪৪টিরও বেশি স্টল। এসব আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাবের পরিচয় তুলে ধরে।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, সহ-আহ্বায়ক ছিলেন জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আফসানা শারমিন আর সহসদস্য সচিব ছিলেন রাকিবুল ইসলাম সিফাত। এছাড়া বিভিন্ন ক্লাবের উপদেষ্টা ও সদস্যরা আয়োজনটি সফল করতে ভূমিকা রাখেন।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।