আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও হাভাল বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর অধীনে হাভাল বাংলাদেশ থেকে গাড়ি কেনার জন্য আইপিডিসি থেকে অটো লোন নেয়া গ্রাহক পাবেন দ্রুততম সময়ে প্রসেসিং সুবিধা, আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও অভিজ্ঞ রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা। চুক্তি স্বাক্ষরকালে আইপিডিসির হেড অব অটো লোন এইচএম পারভেজ খান, অটো লোনের প্রডাক্ট অ্যান্ড পার্টনারশিপ এক্সিকিউটিভ আবু সালেহ্‌ মোহাম্মদ জোবায়ের, হাভাল বাংলাদেশের কনসালট্যান্ট, ফ্রেশকো ডিস্ট্রিবিউশন ও ম্যানেজিং ডিরেক্টর, ওয়ার্ল্ডবিডি ট্রেড আহমদ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।