আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তাদের ফ্ল্যাগশিপ নারী ক্ষমতায়ন প্ল্যাটফর্ম ‘আইপিডিসি জয়ী’-এর আওতায় বগুড়া ও রংপুরে দুই দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে।

‘অ্যাক্সেস টু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ প্রশিক্ষণে আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয়। কর্মশালায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা ব্যবসার আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল লেনদেন ও আধুনিক আর্থিক সেবার ব্যবহার বিষয়ে হাতে-কলমে জ্ঞান লাভ করেন।

প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন আইপিডিসির একজন অভ্যন্তরীণ প্রশিক্ষক ও একজন বহিরাগত বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ। বগুড়া ও রংপুর অঞ্চলের নতুন ও অভিজ্ঞ নারী উদ্যোক্তারা কর্মশালায় অংশ নেন। ইন্টারঅ্যাকটিভ আলোচনা, মতবিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে দুই স্থানেই অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘জয়ী’ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদের টেকসইভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে কাজ করছি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে শহর ও গ্রামাঞ্চলের নারী উদ্যোক্তাদের আরো শক্তিশালী করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম সারা বছরব্যাপী ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।-বিজ্ঞপ্তি