এ অংশীদারত্বের আওতায় আবাসন খাতের প্রতিষ্ঠানটির গ্রাহকরা প্রতিযোগিতামূলক শর্তে গৃহ ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ ইউ. আহমেদ এবং ক্রিডেন্স হাউজিংয়ের এমডি জিল্লুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটি দেশের আবাসন খাতকে সহায়তা প্রদান এবং গ্রাহকদের জন্য বাড়ির মালিকানা অর্জনকে আরো সহজলভ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
অনুষ্ঠানে ক্রিডেন্স হাউজিংয়ের পক্ষে আরো উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ মাহমুদ জোবায়ের; রেভিনিউ ও কাস্টমার অ্যাফেয়ার্সের ডেপুটি জেনারেল ম্যানেজার কণিকা কবির এবং হেড অব প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট রেজাউল করিম। অন্যদিকে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ছিলেন এসইভিপি ও হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং মোহাম্মদ জাভেদ তারেক খান; ভিপি, রিটেইল ডিভিশনের কো-অর্ডিনেটর ও হেড অব পাবলিক রিলেশনস মোহাম্মদ রাশাদুল আনোয়ার এবং এসএভিপি ও হেড অব ধানমন্ডি ব্রাঞ্চ মোহাম্মদ তারিকুল হাসান।










