দেশটির আইনসভার উভয় কক্ষে বিলটি অনুমোদন পায় গত মঙ্গলবার। একই আইনে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।

ফ্রান্সই প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ হিসেবে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সিদ্ধান্ত নিল।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ একে শিশুদের সুরক্ষায় একটি বড় অগ্রগতি বলে অভিহিত করেন। আগামী সেপ্টেম্বরেই নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে আইনটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে তার।

তবে আইনটি ফ্রান্সের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে সংবিধান পরিষদ পর্যালোচনা করবে। নতুন আইন চালু হলে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। খবর আল জাজিরা