গতকাল বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দেশের শীর্ষ করপােরেট ব্যক্তিত্বদের নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস ও স্কুল অব বিজনেসের যৌথ উদ্যোগে, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনসের (এফবিএইচআরও) সহযোগিতায় এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সামিটটি অনুষ্ঠিত হয়।

দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো থেকে অন্তত ২০ জন শীর্ষ কর্মকর্তা এ সামিটে অংশ নেন। অনুষ্ঠানে আর্থিক, টেলিকম, আইটি ও তৈরি পোশাক খাতের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারাও যোগ দেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, বিডি জবস ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও ফাহিম মাশরুর, ইউনাইটেড গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নওশাদ পারভেজ, মার্কেন্টাইল ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাহীন আক্তার, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের চিফ পিপল অফিসার আবু সালেহ মোহাম্মদ শামীম, গ্রামীণফোন লিমিটেডের হেড অব স্ট্র্যাটেজিক এইচআর পার্টনার অরুণিমা হাসান, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার হাবিবা ইয়াছমিন, মানবসম্পদ বিভাগ ও ট্রেনিং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট নুসরাত তাবাসসুম ও এটিবি জবসের চিফ অপারেটিং অফিসার রেই তাকাহাশি।

এছাড়া দেশের ব্যবসায় গ্রুপগুলোর প্রতিনিধিরা সামিটে অংশ নেন। এর মধ্যে রয়েছে ইউনাইটেড গ্রুপ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, ব্র্যাকনেট, পারটেক্স স্টার গ্রুপ, ক্রস ওয়ার্ল্ড পাওয়ার, ম্যাগপাই গ্রুপ, টেক্সা টিম গ্রুপ, লিড নেশন একাডেমি, ই-জোন এইচআরএম, ইনডেক্স অ্যাকসেসরিজ, এ্যাবা গ্রুপ ও হা-মীম গ্রুপ।