দিবসটি উপলক্ষে রোববার ‘লিঙ্গ সমতার জন্য উদ্যোগ ত্বরান্বিত করুন’—এ প্রতিপাদ্যে পিএসটিসি প্রধান কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থাটির কর্মীরা একত্র হয়ে দিবসটির গুরুত্ব, নারী ও মেয়ে শিশুর অধিকার, লিঙ্গবৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে উদ্যোগ নিয়ে আলোচনা করেন। পিএসটিসি কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সভায় উন্নয়ন সংস্থাটির সদস্যরা সমাজে বর্তমান লিঙ্গগত পরিস্থিতি নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং এসব সমস্যা মোকাবেলা করার জন্য কৌশলগুলো পর্যালোচনা করেন। এ সময় তারা একমত হন যে লিঙ্গ সমতার প্রচেষ্টা পরিবার থেকেই শুরু হওয়া উচিত, কারণ সামাজিক রীতিনীতি এবং মূল্যবোধ প্রাথমিক সামাজিকীকরণের মাধ্যমে গঠিত হয়।









