বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি)’ আওতায় এ কর্মসূচি পরিচালিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানিয়েছে কমিউনিটি ব্যাংক। 

রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং শিল্প খাতে প্রতিযোগিতা সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দেয়া হয়। অনুষ্ঠানে ২৩ জন তরুণ ও নবীন উদ্যোক্তাকে প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা। সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব এসএমই ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হোসেন-আল-সাফীর-চৌধুরী; ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচএম মেহেদী হাসান এবং হেড অব এগ্রি শরিফ হাসান মামুনসহ বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।