পশ্চিম আফ্রিকায় অনুকূল আবহাওয়ায় ২০২৪-২৫ মৌসুমে বিশ্বব্যাপী কোকোর উদ্বৃত্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনায় গতকাল চকোলেট তৈরির কাঁচামালটির দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
নিউইয়র্কের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে গতকাল কোকোর দাম ১ দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ৯০১ ডলারে। এছাড়া আইসিই ফিউচারস মার্কিন লাইসেন্সকৃত গুদামগুলোয় ৭ আগস্ট পর্যন্ত মোট মজুদ ছিল ২৮ লাখ ৫০ হাজার ব্যাগ, গত মাসে যা ছিল ৩১ লাখ ৪০ হাজার ব্যাগ।
রয়টার্সের পরিচালিত ১২ জন ট্রেডার ও বিশ্লেষকদের এক জরিপ অনুযায়ী, আগামী মৌসুমে বিশ্বব্যাপী কোকোর উদ্বৃত্তের পরিমাণ দাঁড়াতে পারে ১ লাখ ৮ হাজার ৫০০ টনে। যদিও ডিলাররা জানিয়েছেন, এখনো বেশকিছু স্বল্পমেয়াদি সরবরাহ সংকট বিদ্যমান।










