বছরজুড়ে গৃহীত এ কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল একযোগে আটটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালক ও বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয়দের উপস্থিতিতে রাজধানীসহ ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, টাঙ্গাইল ও নরসিংদী জেলার নবস্থাপিত এটিএম বুথগুলোতে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করা হয়। গ্রাহক পরিষেবা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক এ উদ্যোগ নিয়েছে।
বর্তমানে সারা দেশে ১ হাজার ৪০০-এর বেশি শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। —বিজ্ঞপ্তি










