এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এম নাজিম এ চৌধুরী। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের একই মঞ্চে এনে শিক্ষা ক্ষেত্র ও করপোরেট জগতের মধ্যকার দূরত্ব ঘোচাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এমএম মাহবুব হাসান। এছাড়া স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল একটি প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা সরাসরি শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ক্যারিয়ার গঠন ও ব্যাংকিং পেশা সম্পর্কে দিকনির্দেশনা নেয়ার সুযোগ পান। এছাড়া আয়োজন করা হয় একটি লাইভ মক ইন্টারভিউ সেশন, যেখানে অংশগ্রহণকারীরা বাস্তব সাক্ষাৎকারের অভিজ্ঞতা, গঠনমূলক মতামত এবং করপোরেট নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করেন।