৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ২ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৬৯ টাকা ৪৩ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৫৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭১ টাকা ৮৯ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৭৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৮ পয়সায়।
২০২২-২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮৫ পয়সায়।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালসের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৭২ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ১৬৪ কোটি ১৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২০ লাখ। এর ৬৮ দশমিক ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৭১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২০ দশমিক ৬৯ শতাংশ শেয়ার রয়েছে।










