ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে আলমগীর মোরশেদের। তিনি কমার্শিয়াল ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল মার্কেটস, ট্রেজারি এবং উন্নয়ন অর্থায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

আলমগীর মোরশেদ এইচবিএল বাংলাদেশে যোগদানের আগে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। এরও আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে ২৬ বছরেরও বেশি সময় কর্মরত ছিলেন। সেখানে ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোবাল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বিভাগের প্রধান, কমার্শিয়াল ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল মার্কেটস বিভাগের প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।

আলমগীর মোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ সম্পন্ন করেন। পাশাপাশি তিনি হার্ভার্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইনসিডের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।