এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর সানাথ মানাতুঙ্গে। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ কার্যক্রমের সিইও নাজিথ মিওয়ানাগে, ডেপুটি সিইও ও চিফ অপারেটিং অফিসার হেইলি আলগেওয়াত্তে এবং ডেপুটি সিইও ও হেড অব করপোরেট ব্যাংকিং মাহমুদ হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরো স্বাচ্ছন্দ্যময় ও পারসোনালাইজড করে তুলতেই ‘কমার্শিয়াল ব্যাংক প্রেস্টিজ’ সাজানো হয়েছে। এর আওতায় গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী বিশেষ আর্থিক সমাধান, ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার এবং এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা উপভোগ করতে পারবেন।