এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিএসআরএম গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক এবং বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের পক্ষে ছিলেন হেড অব সিএসআর রুনি রহমান।
অনুষ্ঠানে ড. মো. এনামুল হক বলেন, ‘বিএসআরএমের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে আরো কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে।’










