এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কাযালয়ের কার্ড বিজনেস ডিভিশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পূবালী ব্যাংকের হেড অব কার্ড বিজনেস ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং নভোএয়ারের পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) সোহেল মজিদ উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এ অংশীদারত্বের আওতায় পূবালী মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীরা নভোএয়ারের অ্যাপ ও সেলস কাউন্টার থেকে টিকিট ক্রয়ে ২০ শতাংশ এবং অন্যান্য পূবালী কার্ডধারীরা ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান এবং হেড অব কার্ড মার্কেটিং ও সহকারী মহাব্যবস্থাপক মো. আসাদুল্লাহ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।