ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সভার আয়োজন করা হয়। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে ৬০তম বোর্ড সভায় অংশ নেন পরিচালনা পর্ষদের সদস্য এসএএম হোসাইন, গুলজার আহমেদ, শেখ ওমর ফারুক, ফারিয়া সুলতানা সুমা, তাসনিয়া হোসেন, জুবাইদা খান, ইনতিশার মোস্তফা চৌধুরী ও অনিভা সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এবং এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্টের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান খন্দকার।