প্রতিষ্ঠানটি জানায়, ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক পণ্য এবং অর্থায়ন প্রক্রিয়ায় পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালার সফল বাস্তবায়ন এবং টেকসই অর্থায়নে ধারাবাহিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহক, সমাজ ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার প্রতিশ্রুতিও এ অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
আইপিডিসির তথ্যানুযায়ী, টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে ‘ফাইন্যান্স ফর দ্য প্লানেট অ্যান্ড পিপল’ শীর্ষক সাসটেইনেবিলিটি ফ্রেমওয়ার্কের আওতায়, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানটি সবুজ অর্থায়ন, দায়িত্বশীল ঋণ বিতরণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং পরিবেশবান্ধব উদ্যোগে অর্থায়নকে উৎসাহিত করছে।
এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজওয়ান দাউদ শামস বলেন, ‘এ স্বীকৃতি আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। টেকসই উন্নয়ন শুধু করপোরেট দায়বদ্ধতার বিষয় নয়, এটি দীর্ঘমেয়াদি সাফল্যের অন্যতম ভিত্তি। “ফাইন্যান্স ফর দ্য প্লানেট অ্যান্ড পিপল” কৌশলের মাধ্যমে আমরা আমাদের প্রতিটি কার্যক্রমে টেকসই উন্নয়নের নীতিকে অন্তর্ভুক্ত করেছি।’
তিনি জানান, উদ্ভাবনী আর্থিক সমাধানের মাধ্যমে পরিবেশ ও সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি এবং গ্রাহক, অংশীজন ও দেশের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে আইপিডিসি ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।










