বাংলাদেশ ব্যাংকারস প্রিমিয়ার লিগ ফুটসালের প্রথম আসরের খেলায় ঢাকা ব্যাংকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাউথইস্ট ব্যাংক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে সাউথইস্ট ব্যাংকের খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্স দেখান।

ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাউথইস্ট ব্যাংকের মো. মুশফিকুর রহমান। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন। মাঠে তার দক্ষতা ও নেতৃত্ব দলের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

19353f33-d315-44b3-8320-5351f8c69cf2

বর্তমানে মুশফিকুর রহমান ব্যাংকটির লজিস্টিক অ্যান্ড সার্ভিসেস বিভাগের প্রধান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এ অর্জন সহকর্মীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা তৈরি করেছে। প্রতিষ্ঠানের কার্যক্রমে নেতৃত্ব ও ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয়।—বিজ্ঞপ্তি