প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। যশোর শহরের আরএন রোডের সালাউদ্দিন টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত শাখা থেকে যশোর ও আশপাশের এলাকার গ্রাহকদের হোম লোন, ফিক্সড ডিপোজিটসহ বিভিন্ন আর্থিক সেবা দেবে ডিবিএইচ।
ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিমুল বাতেন যশোরের আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নাসিমুল বাতেন জানান, নতুন শাখাটি যশোর ও পার্শ্ববর্তী অঞ্চলে আবাসন খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবিএইচ ফাইন্যান্স, যা আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল, সুশাসন ও আর্থিক সক্ষমতার স্বীকৃতিস্বরূপ টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি প্রচলিত গৃহঋণের পাশাপাশি শরিয়াহসম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স সুবিধাও প্রদান করে আসছে।










