রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে গতকাল এ মহড়ার আয়োজন করা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুর রহমান এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান লেফটেনেন্ট কর্নেল (অব.) কেএফএ সোহেলসহ সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষে ছিলেন উপসহকারী পরিচালক মো. এনামুল হক, সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন ও আশেক আল মারুফ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ ও জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়।