নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) আয়োজনে গতকাল ‘জেনোসাইড ইন গাজা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন ফিলিস্তিনি চিন্তাবিদ ইঞ্জিনিয়ার আদনান আলহাজ শাকের ও ড. আব্দুল আজিজ মাহমুদ আবু এলেয়ান। এ সময় স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন (আইসি) ও এসআইপিজির পরিচালক অধ্যাপক এসকে তৌফিক এম হক এবং সিপিএসের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ড. আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ইশরাত জাকিয়া সুলতানা অনুষ্ঠানটি পরিচালনা করেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গাজায় গণহত্যা শীর্ষক আলোচনা সভা
নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) আয়োজনে গতকাল ‘জেনোসাইড ইন গাজা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।













