মার্কিন এআই জায়ান্ট অ্যানথ্রোপিক অভিযোগ করেছে, কোম্পানির তৈরি ‘ক্লড’ থেকে তথ্য চুরি করে নিজেদের মডেল প্রশিক্ষণ দিচ্ছে তিন চীনা প্রতিষ্ঠান ডিপসিক, মিনিম্যাক্স ও মুনশট এআই। অ্যানথ্রোপিকের দাবি, প্রায় ২৪ হাজার ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ১ কোটি ৬০ লাখের বেশি কথোপকথন চালিয়ে ক্লডের সক্ষমতা হাতিয়ে নিয়েছে কোম্পানিগুলো। বিশেষ করে কোডিং ও যুক্তিনির্ভর কাজের মান বাড়াতে এ ‘ইন্ডাস্ট্রিয়াল স্কেল’ চুরির আশ্রয় নেয়া হয়েছে। খবর ইন্ডিয়া টুডে