পানামায় তামা উত্তোলন কার্যক্রম স্থগিত করেছে কানাডাভিত্তিক খনি অনুসন্ধান ও খনন প্রতিষ্ঠান ফার্স্ট কোয়ান্টাম মিনারেলস লিমিটেড। নৌ অবরোধের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে কোয়ান্টাম। খবর মাইনিং ডট কম।

পানামা বিশ্বের শীর্ষস্থানীয় তামা উত্তোলক দেশ। দেশটিতে উত্তোলন কমায় পণ্যটির বৈশ্বিক সরবরাহ কমে যেতে পারে। দক্ষিণ আমেরিকার দেশটির বৃহত্তম তামা খনি কোব্রে পানামা। কানাডিয়ান কোম্পানি ফার্স্ট কোয়ান্টাম মিনারেলস লিমিটেড শ্রমিকদের এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, ‘‌কোব্রে পানামা থেকে আর বাণিজ্যিকভাবে তামা উত্তোলন করা হবে না।’

গত বছর ফার্স্ট কোয়ান্টামের রাজস্বের প্রায় ৪০ শতাংশ এসেছে খনিটি থেকে। আর বিশ্বব্যাপী তামা সরবরাহের প্রায় ১ দশমিক ৫ শতাংশ আসে খনিটি থেকে। তবে ফার্স্ট কোয়ান্টাম কোব্রে পানামায় কার্যক্রম পরিচালন চুক্তি নিয়ে তীব্র প্রতিবাদের মধ্যে গত সপ্তাহে উত্তোলন কমিয়ে দিয়েছে। অবরোধকারীরা ছোট নৌকা নিয়ে একটি বন্দরে প্রতিবাদে শামিল হয়েছেন। এ বন্দর দিয়ে কোব্রে পানামায় দরকারি কয়লা সরবরাহ করে নৌকাগুলো।