হাতিরপুল, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, আসাদগেট, মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, শ্যামলী, মিরপুর ও পল্লবী এলাকায় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘একটিমাত্র কিউআর কোডের মাধ্যমে সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যায়। ‘বাংলা কিউআর’-এর ব্যবহার যত বাড়বে, ক্যাশলেস লেনদেন তত সম্প্রসারিত হবে।’ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি হাসান তানভীর, মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম ও তানভীর হাসনাইন মইন, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রূপালী ব্যাংকের প্রচারণা
বাংলা কিউআরের ব্যবহার যত বাড়বে ক্যাশলেস লেনদেন তত সম্প্রসারিত হবে
সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে গ্রাহক ও মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি রাজধানীতে লিফলেট বিতরণ এবং জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে রূপালী ব্যাংক পিএলসি।










