২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আর্জেন্টিনায় দারিদ্র্যের হার বেড়ে ৩২ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ও শুমারি সংস্থার (ইনডেক) প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রায় ৯৭ লাখ মানুষ বা ২৫ লাখ পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

একই সময় চরম দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫ শতাংশে। ফলে প্রায় ২২ লাখ ৫০ হাজার মানুষ দৈনন্দিন মৌলিক খাদ্যের সংস্থান করতে পারছে না। পরিসংখ্যান বলছে, পূর্ববর্তী বছরের তুলনায় দারিদ্র্যের হার ৪ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বছরের প্রথম ছয় মাসে মানুষের গড় আয় ১১ দশমিক ৫ শতাংশ বাড়লেও জীবনযাত্রার খরচ বেড়েছে অনেক দ্রুত গতিতে। মৌলিক খাদ্যপণ্যের দাম বেড়েছে ২১ দশমিক ৪ শতাংশ এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বেড়েছে ১৯ দশমিক ৬ শতাংশ। খবর আনাদোলু