গত ৫ মার্চ-২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল, এটিএন নিউজ কর্তৃক আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড-২০২৬ (সিজন-৩)। এই আয়োজনে প্রাউড পার্টনার হিসেবে যুক্ত ছিল আলোক হেলথকেয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া উপস্থিত ছিলেন এটিএন নিউজের পরিচালক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেনসহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণসহ বিশেষ বক্তব্য রাখেন অতিথিগণ। সব শেষে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
-বিজ্ঞপ্তি









