দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির চলমান ‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় মাত্র ১১২ কর্মদিবসে ৫ হাজার ৩৯০ কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৬০ কর্মদিবসে এসেছে ৩ হাজার ৩ কোটি টাকা এবং ১৫ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫২ কর্মদিবসে এসেছে ২ হাজার ৩৮৭ কোটি টাকা। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রিমিয়ার ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘অতীতের দুর্ভাগ্যজনক পরিস্থিতি কাটিয়ে বিপুল পরিমাণ আমানত অর্জন আমাদের সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও সম্মানিত গ্রাহকদের অব্যাহত সমর্থনের প্রতিফলন।’

অন্যদিকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজ বলেন, ‘সুপরিকল্পিত উদ্যোগ, কার্যকর বাস্তবায়ন ও টিমওয়ার্কের সুফল এ বিপুল আমানত।’ এছাড়া গ্রাহকসেবার মান আরো উন্নত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।