ট্রাস্ট ব্যাংক বলছে, এ অংশীদারত্বের আওতায় ট্রাস্ট ব্যাংকের কার্ডধারীরা গাড়ির সার্ভিস চার্জ ও প্রি-পারচেজ ইন্সপেকশন (পিপিআই) সেবায় বিশেষ মূল্যছাড় সুবিধা পাবে। এছাড়া মিলবে কুইক সার্ভিস টিমের (কিউএসটি) অগ্রাধিকারভিত্তিক সেবা ও একজন ডেডিকেটেড কি অ্যাকাউন্ট ম্যানেজারের সহায়তা।

সম্প্রতি এক অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের এসইভিপি ও হেড অব বিজনেস মো. মাহবুব হোসেন এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের এক্সিকিউটিভ ডিরেক্টর মাসুদ করিম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. কামাল হোসেন সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।