এ চাহিদাকে সামনে রেখেই দেশে প্রথমবারের মতো সিনক্রোনাইজড মেলামাইন বোর্ড নিয়ে এসেছে আকিজ বোর্ড, যা প্রতিষ্ঠানটির প্রিমিয়াম লুমিনো সিরিজের নতুন সংযোজন। এমবোসড ইন রেজিস্টার (ইআইআর) প্রযুক্তিতে তৈরি এ বোর্ডের সারফেস টেক্সচার প্রিন্টেড ডিজাইনের সঙ্গে নিখুঁতভাবে সমন্বিত থাকে। ফলে কাঠের বাস্তব রূপ ও অবিকল অনুভূতি পাওয়া যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন পণ্য প্রসঙ্গে আকিজ বোর্ডের অপারেশনস বিভাগের প্রধান শেখ জাকারিয়া নাসিম বলেন, ‘সিনক্রো মেলামাইন বোর্ডের মাধ্যমে স্থপতি, ডিজাইনার ও গৃহমালিকদের এমন একটি সারফেস দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হয়েছে, যা দৃশ্যত ও স্পর্শে বাস্তব কাঠের অনুভূতি দেবে।’ এটি উদ্ভাবনে প্রতিষ্ঠানের ধারাবাহিক বিনিয়োগ ও গ্রাহকসেবার প্রতিশ্রুতিরই প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, ২০০৩ সালে মেলামাইন বোর্ড দিয়ে যাত্রার পর ধারাবাহিকভাবে বেশ কয়েকটি নতুন প্রযুক্তির বোর্ড দেশের বাজারে প্রথম নিয়ে আসে আকিজ বোর্ড। এর মধ্যে রয়েছে ২০১৯ সালে ল্যাকারড গ্রেড বোর্ড ও থ্রিডি মেলামাইন বোর্ড, ২০২০ সালে এমবোসড মেলামাইন বোর্ড ও পিইউ বোর্ড এবং ২০২১ সালে হাই গ্লস ইউভি বোর্ড। এরই ধারাবাহিকতায় যুক্ত হলো সিনক্রো মেলামাইন বোর্ড। নতুন এ বোর্ড সোলিয়া ওক ক্লে, সোলিয়া ওক ফ্রস্ট, সোলিয়া ওক লোম ও সোলিয়া ওক টেরা—এ চার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।