ইঞ্জিন ও গিয়ার বক্সে ত্রুটি দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। গতকাল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য নিশ্চিত করেছে। নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ৩ লাখ ১৮ হাজার ৭৮১টি গাড়িতে থ্রোটল বডি গিয়ারে সমস্যা রয়েছে। অন্যদিকে, ৩ লাখ ২৩ হাজার ৯১৭টি গাড়িতে ইঞ্জিনের বিয়ারিং ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে, যা থেকে গরম তেল নিঃসরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে। খবর রয়টার্স