সেভয় আইসক্রিম নিয়ে এসেছে নতুন পণ্য ‘একদম আম সবেহ’। তার বলছে, নতুন এই ফ্রোজেন ডেজার্ট বছর জুড়ে আম খাওয়ার অনুভূতি দেবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে নতুন এই পণ্যের মোড়ক উন্মোচন হয়।
প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেভয় বলছে, পণ্যটি পুরোপুরি আম দিয়ে তৈরি। তাছাড়া লো-ক্যালরি, লো-কোলেস্টেরল ও লো-ফ্যাট ‘একদম আম সবেহ’ দৈনিক ভিটামিন সির শতভাগ চাহিদা মেটায়। পানীয়টি ভিটামিন এ ও ফাইবারের অন্যতম উৎসও বলে জানিয়েছে তারা।
পণ্যটির মোড়ক উন্মোচন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি বলেন, আমের নতুন ব্যবহার আমচাষীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ বলেন, সেভয় সবসময় ভোক্তাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একদম আম সবেহও তেমন একটি পণ্য বলে জানান তিনি।












