সেভয় গ্যালারি’র স্বপ্নযাত্রায় যোগ হয়েছে নতুন মাইলফলক। প্রথমবারের মতো বনানীতে উদ্বোধন হলো ফ্ল্যাগশিপ আউটলেট।
প্রিমিয়াম আইসক্রিম অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করল সেভয় গ্যালারি। শুক্রবার (১৪ নভেম্বর) বনানী রোড ৭বি, প্লট ৫০-এ সেভয় আইসক্রিমের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বাংলাদেশের মানুষকে প্রিমিয়াম আইসক্রিম অভিজ্ঞতা দেয়ার স্বপ্ন থেকেই সেভয় গ্যালারির শুরু। বনানীর নতুন এ আউটলেটে গ্রাহকরা পরিবার ও বন্ধুদের সঙ্গে বসে প্রিমিয়াম আইসক্রিমের স্বাদ উপভোগ করতে পারবে।
ভবিষ্যতে ঢাকার বাইরে দেশের আরো শহরে শাখা খোলার পরিকল্পনা করছে সেভয়। বর্তমানে ধানমন্ডি, তেজগাঁও, শেফ’স টেবিল গুলশান ১, মেরুল বাড্ডা ও শেফ’স টেবিল সিলেট-এ সেভয় গ্যালারির আউটলেট রয়েছে।
-বিজ্ঞপ্তি











