টেক্সটাইল প্রযুক্তিতে উদ্ভাবন ও টেকসই অগ্রযাত্রার প্রতিশ্রুতি নিয়ে শুরু হলো আনোয়ার টেক্সটাইলের ‘আনোয়ার টেক্সটাইল মিল উইক ২০২৬’-এর ৩য় আসর। ৩ ও ৪ আগস্ট—দুদিনব্যাপী এ আসরে পরিবেশবান্ধব সুতা, আধুনিক ফেব্রিক কালেকশন ও বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ড তুলে ধরছে আনোয়ার টেক্সটাইল।

এবারের আসর উদ্বোধন করেন আনোয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান হোসেন মেহমুদ, উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ আর ডি এম ডি, ফাইজা মেহমুদ, এবং প্রতিষ্টানটির উর্ধ্বতন কর্মকর্তারা।

এ আয়োজনের মূল আকর্ষণগুলো হলো:

ভবিষ্যৎ ফ্যাশন ও এক্সক্লুসিভ ফেব্রিক: আধুনিক ব্লেন্ড যেমন ফিলাজেন, পাইনাপেল,ও আসন্ন মৌসুমের কালার প্যালেট নির্ভর নতুন ফেব্রিক কালেকশন।

গ্রিন ও সাস্টেইনেবল প্রযুক্তি: পরিবেশবান্ধব ডাইং, পানি সাশ্রয়ী পদ্ধতি, অর্গানিক কটন ও রিসাইকেল্ড ফাইবারের ব্যবহার।

আনোয়ার টেক্সটাইলের একটি বৈশিষ্ট্য হলো শক্তিশালী লিলেন ফেব্রিক্স এবং তোয়ালে, যা বাংলাদেশের ভেতর অন্যতম।

বি-টু-বি কোলাবোরেশন: মিল টেকনিশিয়ান ও ডিজাইন টিমের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে কাস্টমাইজড ফেব্রিক ডেভেলপমেন্টের সুযোগ।

এ আয়োজনে রিয়েল এস্টেট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে আনোয়ার গ্রুপের ফ্ল্যাগশিপ রিয়েল এস্টেট ব্র্যান্ড আনোয়ার ল্যান্ডমার্ক এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে টলেডো মোটরস।

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, আনোয়ার টেক্সটাইল মিল উইক শিল্পে নতুন উদ্ভাবন ও টেকসই অগ্রযাত্রার অঙ্গীকার। বিশ্বমানের ফেব্রিক সলিউশনের মাধ্যমে গ্লোবাল ফ্যাশন সাপ্লাই চেইনে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় করতেই এ উদ্যোগ।

-সংবাদ বিজ্ঞপ্তি