সম্প্রতি এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে আগামী পাঁচ বছর (২০২৬-৩০) গুলশান ইয়ুথ ক্লাবের অফিশিয়াল স্পন্সর হিসেবে থাকবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল)।

চুক্তি স্বাক্ষর শেষে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমালের হাতে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক তুলে দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল খান।