সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবির উদ্যোগে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জনতা ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক ছাবিকুন নাহার।