আজ সাপ্তাহিক বন্ধ ও আগামীকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা দুদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। একই সঙ্গে বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজ বলেন, আগামীকাল (আজ) সাপ্তাহিক ছুটি ও শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে হিলি স্থল শুল্ক স্টেশনের সব কার্যক্রম বন্ধ থাকবে। এতে করে ওই দুদিন বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। ছুটি শেষে রোববার সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।










