এ সময় উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ কামরুল হাসান; হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন; জেনারেল ম্যানেজার-সেলস (টিস্যু চ্যানেল) কাজী ইমদাদুল হক; হেড অব সেলস (টয়লেট্রিজ চ্যানেল) মোহাম্মদ আবদুল ওয়ারেস; ম্যানেজার (সেলস মডার্ন ট্রেড) মো. ওবায়দুর রহমান এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) শোয়েব মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা এখন এক ছাদের নিচে বসুন্ধরা টয়লেট্রিজের বিভিন্ন পণ্য সহজেই সংগ্রহ করতে পারবেন। এ উদ্যোগ গ্রাহকদের কেনাকাটাকে আরো সহজ ও সুবিধাজনক করে তুলবে।
উদ্বোধনী অফার হিসেবে আপন ফ্যামিলি মার্টে থাকছে বসুন্ধরা টয়লেট্রিজের নির্দিষ্ট পণ্যের ওপর সর্বোচ্চ ২০% পর্যন্ত ছাড়, যা নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য।










