এ সমঝোতার মাধ্যমে বাংলাদেশে সমতাভিত্তিক ও উচ্চমানসম্পন্ন যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা জোরদার করা হবে, যেখানে বিশেষ গুরুত্ব দেয়া হবে যুব, কিশোর-কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি।
ঢাকার পিএসটিসি মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. নাসির আহমেদ, মো. তছলিম উদ্দিন খান ও সাবিনা পারভীন। অনলাইনে যুক্ত ছিলেন আইপিপিএফের পূর্ব ও দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক তমোকো ফুকুদা ও পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। এছাড়া ডিজিএফপির ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, স্বাস্থ্য বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও যুব নেতারা অনুষ্ঠানে অংশ নেন।










