২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নারী সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের আমানত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা। উইমেন ওয়ারিয়র্স শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আরএফ হোসেনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নারী সহকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অনুষ্ঠানে ব্যাংকটির ডিএমডি ও হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।