সিলেটের সুবিদ বাজারে এস্কোয়্যার ইলেক্ট্রনিক্স লিমিটেডের নিজস্ব শোরুম উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বহুব্র্যান্ড পণ্যের বিক্রয় কার্যক্রম শুরু করেছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান শোরুমটির উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক আজমান আরিফ রহমান, মহাব্যবস্থাপক তানবীর আহমেদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শোরুমটি চালুর মাধ্যমে এস্কোয়্যার ইলেক্ট্রনিক্স বহুব্র্যান্ড কার্যক্রম শুরু করেছে। এখন থেকে এ শোরুমসহ তাদের অন্য সব শোরুমে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব শোরুমে জেনারেল, ডানাজ, হায়ার, স্যামসাং, ওয়ার্লপুল, বেকো, শার্প ও প্যানাসোনিক ব্র্যান্ডের পণ্য বিক্রি করা হবে।—বিজ্ঞপ্তি