তারা হলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির চেয়ারম্যান শরীফ জহির। বিএবির ২৩০তম নির্বাহী কমিটির সভায় গতকাল সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত দুই ভাইস চেয়ারম্যান বর্তমান মেয়াদের অবশিষ্ট সময় অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন বিএবির চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এ সময় ব্যাংক খাতের উন্নয়ন ও সংগঠনটির কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।