সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে। মেলার উদ্বোধন হবে আগামী ৩ জানুয়ারি।

এর আগে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি উদ্বোধনের কথা ছিল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক বার্তায় জানিয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের প্রেক্ষাপটে উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এরইমধ্যে যেসব আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছে, সেগুলো আগের মতোই কার্যকর থাকবে।

ইপিবির পক্ষ থেকে আরো জানানো হয়, নির্ধারিত নতুন তারিখ অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং মেলার আনুষ্ঠানিক কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালিত হবে।