বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা নিয়ে আসছে ব্রিটিশ ভোক্তা পণ্য জায়ান্ট ইউনিলিভার। উদীয়মান বাজারগুলোয় ডাক্তার সংকটকে বিবেচনায় নিয়ে গ্রহণ করা হচ্ছে উদ্যোগটি। তবে পদক্ষেপকে বাজার সম্প্রসারণের স্বার্থে বিনিয়োগ হিসেবে গণ্য করেছেন কোম্পানির ‘ওরাল কেয়ার’ বিভাগের প্রধান। প্রাথমিকভাবে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে কার্যকর হচ্ছে পরিষেবাটি। ইন্দোনেশিয়ার ভোক্তারা বাজারে পেপসোডেন্টের গায়ে কিউআর কোড দেখতে পাবেন, যার মাধ্যমে যুক্ত হওয়া যাবে ডাক্তারের সঙ্গে। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ইউনিলিভারের কার্যক্রম ছড়িয়ে রয়েছে ১৯০টি দেশে। লাইফবয় সাবান, বেন অ্যান্ড জেরি’স আইস ক্রিম, পেপসোডেন্ট টুথপেস্ট ও ভ্যাসলিনের বিপুল জনপ্রিয়তা গত বছরে আয় এনে দিয়েছে ৬ হাজার ৫০০ কোটি ডলার। নিক্কেই এশিয়া
ইউনিলিভারের বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা
বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা নিয়ে আসছে ব্রিটিশ ভোক্তা পণ্য জায়ান্ট ইউনিলিভার।










