এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের ৫০০ তরুণ মোবাইল ফোন মেরামত ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ পাবেন।
মেটলাইফের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের মোবাইল ফোন মেরামত ও রক্ষণাবেক্ষণে হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য দক্ষতা অর্জনে সহায়তা করা হবে। এর মাধ্যমে তরুণরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে টেকসই জীবিকা গড়ে তোলার সুযোগ পাবেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা আহমদ বলেন, ‘আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি হয় অর্থনৈতিক সুযোগের মাধ্যমে। মাইডাসের সঙ্গে এ অংশীদারত্ব তরুণদের ব্যবহারিক ও বাজারের চাহিদাসম্পন্ন দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ মেটলাইফ ফাউন্ডেশন সম্ভাবনায় বিনিয়োগের মাধ্যমে দেশে টেকসই আয়ের সুযোগ, উদ্যোক্তাবান্ধব পরিবেশ ও দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরিতে সহায়তা করছে বলেও জানান তিনি।
মাইডাসের চেয়ারম্যান পারভীন মাহমুদ বলেন, ‘স্থানীয় পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও বৈশ্বিক সহায়তার সমন্বয়ে তরুণদের এমন দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলা সম্ভব হবে, যা বর্তমান অর্থনীতিতে সফল হওয়ার জন্য প্রয়োজনীয়।’ এ ধরনের কর্মসূচি কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি দেশে আরো অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।










